বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ফের ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং নিয়ে ফিরছেন শাকিরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬

ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের ময়দানে ফিরছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং-এর জন্য এবার তিনি জুটি বেঁধেছেন নাইজেরিয়ান তারকা বার্না বয়-এর সঙ্গে। তাদের নতুন এই গানটির নাম রাখা হয়েছে ‘দাই দাই’।

সম্প্রতি ফিফা বিশ্বকাপ এবং গ্লোবাল সিটিজেন-এর যৌথ ইনস্টাগ্রাম পেজে গানটির এক মিনিটের একটি ছোট ক্লিপ প্রকাশ করা হয়েছে। ভিডিওতে নীল রঙের মিনিস্কার্ট এবং উজ্জ্বল হলুদ টপ পরা শাকিরাকে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ফুটবল হাতে দেখা যায়।

ভিডিওর শেষে দেখা যায় উপর থেকে ধারণ করা স্টেডিয়ামের মনোরম দৃশ্য এবং সেখানে ভেসে ওঠে ‘উই আর রেডি’ (আমরা প্রস্তুত) লেখাটি।

ফিফা সূত্রে জানা গেছে, গানটির পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও আগামী ১৪ মে বিশ্বজুড়ে মুক্তি পাবে।

‘দাই দাই’ গানটিতে লাতিন আমেরিকার জনপ্রিয় রেগেটন এবং আফ্রিকার নিজস্ব তাল আফ্রোবিটস-এর এক চমৎকার সংমিশ্রণ ঘটানো হয়েছে। গানটির কথাগুলোতে উঠে এসেছে লড়াকু মানসিকতার গল্প।

ক্লিপটিতে শাকিরাকে গাইতে শোনা যায়— ‘তুমি সেইদিন থেকে, যেদিন তোমার জন্ম হয়েছিল/ এখানে এই শূন্যস্থানেই তোমার অধিকার… যা তোমাকে একবার ভেঙেছিল, আজ তা-ই তোমাকে শক্তিশালী করেছে।’

শাকিরার ক্যারিয়ারে এটিই প্রথম বিশ্বকাপ সংগীত নয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ সর্বকালের অন্যতম সফল গান হিসেবে বিবেচিত।

সেই গানটি বিলবোর্ড চার্টে দীর্ঘ ৪২ সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল। পরবর্তীতে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তিনি কণ্ঠ দিয়েছিলেন, তবে ‘দাই দাই’ হতে যাচ্ছে অফিশিয়াল গানে তার দ্বিতীয় পূর্ণাঙ্গ উপস্থিতি।

২০২৬ বিশ্বকাপের এই ঘোষণাটি এমন এক সময়ে এল যখন শাকিরা তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। মাত্র কয়েকদিন আগে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে ‘তোদো মুন্দো নো রিও’ উৎসবে ২০ লাখেরও বেশি মানুষের সামনে পারফর্ম করে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

পাশাপাশি উত্তর আমেরিকায় তার ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ট্যুরের নতুন তারিখ ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102