বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

দেশে আরও পাঁচটি উপজেলা হচ্ছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী ও জনবান্ধব করতে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠাসহ চার জেলায় নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় বৃহস্পতিবার (৭ মে) এ প্রস্তাবগুলো উত্থাপন করা হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ সভায় প্রস্তাব অনুমোদিত হলে দেশে উপজেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫০০-তে। একই সঙ্গে বগুড়া পৌরসভা দেশের ১৩তম সিটি করপোরেশনে উন্নীত হবে।

নতুন উপজেলা গঠনের তালিকায় রয়েছে কক্সবাজার, বগুড়া, ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুর জেলা।

প্রস্তাব অনুযায়ী, চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামে নতুন উপজেলা করা হবে। এ ছাড়া শিবগঞ্জ উপজেলাকে ভেঙে ‘মোকামতলা’ উপজেলা গঠন করা হবে।

অন্যদিকে ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ নামে দুটি নতুন উপজেলা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভেঙে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব এলাকার ভৌগোলিক বাস্তবতা ও জনসংখ্যা বিবেচনায় প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়টি এবারের নিকার সভার অন্যতম আলোচিত বিষয়। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, আয়তন, জনসংখ্যা ও অবকাঠামোগত সক্ষমতার দিক থেকে বগুড়া সিটি করপোরেশন হওয়ার সব শর্ত পূরণ করেছে।

বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন ও ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন প্রস্তাব অনুমোদিত হলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিকার সভার অনুমোদনের পর নতুন প্রশাসনিক ইউনিটগুলোতে অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগের কাজ শুরু হবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102