ঈদযাত্রাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মে থেকে শুরু হবে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। আর ঈদের ফিরতি যাত্রার টিকেট মিলবে আগামী ২১ মে থেকে।
ঈদযাত্রা ঘিরে আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মের টিকিট, ১৪ মে পাওয়া যাবে ২৪ মের টিকিট। পরদিন অর্থাৎ ১৫ মে মিলবে ২৫ মের টিকিট। একইভাবে ১৬ মে পাওয়া যাবে ২৬ মের টিকিট। এরপর ১৭ মে পাওয়া যাবে সব শেষের দিন অর্থাৎ ২৭ মের টিকিট।
এবার ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে মিলবে ৪ জুনের টিকিট।
নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট ক্রয় করতে পারবেন।