সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

ছক্কায় রক্তাক্ত ভক্ত, ভিডিও কলে ক্ষমা চাইলেন প্রিয়াংশ ও প্রীতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

চার-ছক্কার রোমাঞ্চে ভরা আইপিএলের মাঠে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তবে সেই দুর্ঘটনা ছাপিয়ে এখন আলোচনায় পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিনতা এবং তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। গ্যালারিতে নিজের মারা ছক্কায় আহত হওয়া এক প্রবীণ ভক্তের পাশে দাঁড়িয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন তারা।

মুল্লানপুরে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ চলাকালে এই ঘটনা ঘটে। পাঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্যের একটি বিধ্বংসী শট সীমানা ছাড়িয়ে সরাসরি গ্যালারিতে থাকা কৃষ্ণ চাঁদ নামক এক বৃদ্ধ সমর্থকের মুখে আঘাত করে।

বলের গতি এতটাই বেশি ছিল যে, মুহূর্তেই তার ভ্রুর ওপরের অংশ ফেটে রক্ত ঝরতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত গ্যালারি থেকে সরিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে জানা যায়, তার চোখে বড় কোনো ক্ষতি না হলেও ভ্রুর পাশে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।

ম্যাচ শেষে ওই ভক্তের আহত হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পাঞ্জাব শিবিরের নজরে আসে। নিজের মারা শটে একজন প্রবীণ মানুষ আহত হয়েছেন—এটি জানার পর থেকেই বিচলিত হয়ে পড়েন প্রিয়াংশ আর্য।

দলের পক্ষ থেকে দ্রুত ওই সমর্থকের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর প্রীতি জিনতা এবং প্রিয়াংশ নিজে ভিডিও কলে যুক্ত হন কৃষ্ণ চাঁদের সঙ্গে। ভিডিও কলে প্রিয় তারকাদের দেখে এবং তাদের উদ্বেগ দেখে আপ্লুত হয়ে পড়েন ওই ভক্ত।

আলাপচারিতার সময় প্রিয়াংশ আর্য ওই ভক্তের কাছে দুঃখ প্রকাশ করেন এবং তাকে পাঞ্জাব কিংসের পরবর্তী হোম ভেন্যু ধর্মশালায় সশরীরে আসার আমন্ত্রণ জানান।

প্রিয়াংশ জানান, ধর্মশালায় তিনি ব্যক্তিগতভাবে ওই ভক্তের সঙ্গে দেখা করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102