রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সোশ্যাল ইসলামী ব্যাংকে বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত ২০২৫ সালের জন্য ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডারদের ৩০% লভ্যাংশ অনুমোদন স্বপ্নের দেশে শঙ্কার ছায়া টিএফআই সেলে গুম : হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ তিন পিস্তল, দুই শটগান; যুবদল নেতা হত্যার দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায় খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, আশঙ্কাজনক ১ বিশ্বকাপ না জিতেও জার্সিতে ৭ তারকা, মিশরকে সতর্ক করল ফিফা রামিসা হত্যা: দুই আসামির জেল আপিল গ্রহণ করলেন হাইকোর্ট ব্রাজিলের অধিনায়ক বললেন, ‘ভাগ্য ভালো যে সমতায় শেষ হয়েছে’ দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

জ্বালানি সংকটের পেছনে তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সংশ্লিষ্টদের অবহেলা ও নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছিল।

শনিবার (২ মে) রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, জ্বালানি সচিবের দেওয়া নির্দেশনা অনেক ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। ফলে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছিল, যা আংশিকভাবে ‘কৃত্রিম’ বা আর্টিফিশিয়াল বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে, পাশাপাশি সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ঘাটতিও ছিল। ‘সবাই ঠিকভাবে কাজ করলে এ ধরনের সংকট তৈরি হতো না। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে,’ যোগ করেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর গত ৭৫ দিন তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়েই ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি খনিজ সম্পদ খাতেও কাজ করার সুযোগ পেয়েছেন বলে জানান তিনি।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, দেশে দীর্ঘদিন ধরেই বড় আকারের বাজেট প্রণয়ন হচ্ছে। তবে গবেষণা খাতে বিনিয়োগের ঘাটতি রয়েছে। ‘যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা দীর্ঘমেয়াদে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে,’ মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102