শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হচ্ছেন ডাকসুর সেই ভিপি প্রার্থী শামীম?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) আলোচিত সেই ভিপি প্রার্থী শামীম হোসেন এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হবেন বলে জানা গেছে। দৈনিক রূপালী বাংলাদেশকে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক শামীম হোসেনের এক আত্মীয়।

তিনি বলেন, ‘আমরা শামীমকে ঢাকা উত্তরের সিটি মেয়র প্রার্থী করতে চাইছি। দেখি কি হয়- কতদূর এগোনো যায়। তবে আমি বলতে পারি ওকে আমরা প্রার্থী করবো সিটি করপোরেশনের উত্তরে৷’

এদিকে শুক্রবার (০১ মে) সন্ধ্যার দিকে শামীম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’ এ বিষয়ে জানতে চাইলে শামীমের আত্মীয় বলেন, ‘ওই পোস্টটি ছিল সাদিক কায়েম ও আসিফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মজা।’

উল্লেখ্য, শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় ছিলেন।

‘সুন্দর বাচনভঙ্গি’ ও ভিন্নধর্মী ইশতেহার দিয়ে ডাকসু নির্বাচনে বেশ সাড়া ফেলেছিলেন শামীম হোসেন। ভিপি পদে তিনি পেয়েছিলেন ৩ হাজার ৮৮৪ ভোট।

শামীম হোসেন বর্তমানে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102