শনিবার, ০২ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

তবে কি জেল হবে রিয়ান পরাগের?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬

আইপিএল ২০২৬-এর আসরে পাঞ্জাব কিংসের অপরাজেয় যাত্রায় যতি টেনেছে রাজস্থান রয়্যালস। মুল্লানপুরের মহারণে পাঞ্জাবের পাহাড়সম ২২২ রান তাড়া করে জয় ছিনিয়ে নিলেও মাঠের সেই সাফল্য এখন ফিকে হয়ে গেছে এক অনাকাঙ্ক্ষিত বিতর্কে। 

রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগের ড্রেসিংরুমে ‘ভেপিং’ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। জয়ের আনন্দের বদলে এখন ফ্র্যাঞ্চাইজিটি এবং অধিনায়ক পরাগ বড় ধরণের আইনি ও শৃঙ্খলাজনিত শাস্তির মুখে পড়েছেন।

এবারের আসরে টানা ৭ ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংস ছিল অপ্রতিরোধ্য। গত সোমবার নেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। পাঞ্জাবের হয়ে মার্কাস স্টয়নিস মাত্র ২২ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস খেললে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী মাত্র ১৬ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলেন। পরবর্তীতে যশস্বী জয়সওয়াল, শুভম দুবে এবং ডনোভান ফেরেরার ব্যাটিং নৈপুণ্যে জয় নিশ্চিত করে রাজস্থান।

ম্যাচ চলাকালীন ১৬তম ওভারে ক্যামেরার লেন্স যখন রাজস্থানের ড্রেসিংরুমের দিকে ঘোরে, তখন দেখা যায় অধিনায়ক রিয়ান পরাগ ‘ভেপ’ বা ই-সিগারেট টানছেন। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিসিসিআই-এর প্রোটোকল অনুযায়ী, খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের জন্য নির্ধারিত এলাকায় যেকোনো ধরনের ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

রিয়ান পরাগের এই কাণ্ড কেবল খেলার নিয়ম ভঙ্গ নয়, বরং ভারতীয় আইন অনুযায়ীও একটি বড় অপরাধ। ভারতে ২০১৯ সালের ‘প্রোহিবিশন অফ ইলেকট্রনিক সিগারেট অ্যাক্ট’ অনুযায়ী ই-সিগারেট বা ভেপ উৎপাদন, বিক্রি এবং মজুত রাখা সম্পূর্ণ নিষিদ্ধ।

এই আইন অনুযায়ী, প্রথমবারের অপরাধে এক বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা জরিমানা হতে পারে। বিসিসিআই সূত্রের খবর, একজন এলিট অ্যাথলিট হয়ে দেশের নিষিদ্ধ একটি পণ্য ব্যবহার করায় পরাগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বোর্ড।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102