শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

জামায়াতের বিরুদ্ধে যারাই স্বাধীনতার যুদ্ধে লিপ্ত ছিল, তারাই মুক্তিযোদ্ধা’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

‎আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় সংসদে আমরা একটি আইন পাস করেছি। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬। সেই আইনের মধ্যে মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা আছে। সেখানে ধারা-২, উপধারা ১০-এ বলা হয়েছে, ১৯৭১ সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এদেশীয় দোসর, আলবদর, আলশামস, রাজাকার, তৎকালীন রাজনৈতিক দল মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারাই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা।

শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকুপায় মহান মে দিবস উপলক্ষে পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংসদে বিল উত্থাপনের সময় জামায়াতে ইসলামী নীরব ছিল। এই নীরবতা সম্মতিরই বহিঃপ্রকাশ, যা এনসিপি লিখিতভাবেও সমর্থন করেছিল। কাজেই, এর পর থেকে এ বিষয়ে আর কোনো কথা হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102