শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পে-স্কেল নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত ৫ এপ্রিল দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আগামী ১ মে কর্মসূচি ঘোষণা করেছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা-সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন ২০২৬-২৭ অর্থবছরে গড়াতে পারে। সে ক্ষেত্রে ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনাই বেশি। প্রথমে মূল বেতন কার্যকর করা হবে, পরে অন্যান্য ভাতা ও সুবিধা যুক্ত করা হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102