শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

দ্বিগুণ হতে যাচ্ছে শিক্ষকদের বেতন-ভাতা!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

অবশেষে দ্বিগুণ হতে যাচ্ছে শিক্ষকদের বেতন-ভাতা। এমন আভাস দিয়েছেন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (২৫ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় অবস্থিত কাজী শালীমা হক মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন আভাস দেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন-ভাতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষকদেরও নিয়মিত প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে এবং শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হতে হবে।

তিনি বলেন, বিগত অন্ধকার সময়ে একটি দানবীয় শক্তি পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তারা শিক্ষার্থীদের ভুল ইতিহাস শিখিয়ে এবং মেধা ধ্বংসের চক্রান্ত করে জাতিকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে অল্প সময়েই জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, একসময় পরীক্ষা ছাড়াই ৯৮ শতাংশ পাস করানোর মতো ক্ষতিকর নির্দেশনা দেওয়া হয়েছিল। সরকার সেই ধারা পরিবর্তন করে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে।

দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, এরই মধ্যে প্রতিটি উপজেলায় অন্তত দুটি করে খাল খননের কাজ শুরু হয়েছে। এ বছর ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং আগামী কয়েক বছরে ৫০ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগামী জুলাই মাস থেকে ফ্যামিলি কার্ড পূর্ণাঙ্গভাবে চালু হবে। কৃষক কার্ডের পাশাপাশি মোল্লা-পুরোহিতদের বেতন বৃদ্ধি, স্বাস্থ্য কার্ড এবং সংস্কৃতিকর্মীদের জন্য বিশেষ কার্ড চালুর পরিকল্পনাও রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102