শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সঙ্গী আপনাকে নাকি আপনার টাকাকে ভালোবাসে, জানবেন কীভাবে? সন্তানের সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার : সংবাদ সম্মেলনে প্রতিবাদ ২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী অনলাইনে পরিচয়, প্রেমিকার খোঁজে রংপুরে চীনা যুবক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বেরিয়ে এল ভয়ঙ্কর তথ্য বড় চমক চীনের: বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী ও শক্তিশালী এআই মডেল ‘ডিপসিক-ভি৪’ উন্মোচন মুসলমানদের অধিকার না দেওয়া পর্যন্ত ভারত ‘বিশ্বগুরু’ হতে পারবে না: ওয়াইসি রানা প্লাজা ধস : ১৩ বছরেও মেলেনি তাজা প্রাণের বিচার তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান

বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই : আইনমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় খুঁজে বের করে তা সমূলে নির্মূল করা হবে। তিনি বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার বিভাগ গঠনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে অনেকেই মাজদার হোসেনের উদাহরণ টানেন। তবে আমরা এমন কোনো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না, যেখানে অনিয়ম ও স্বজনপ্রীতি থাকবে। বিচার ব্যবস্থার ভেতরে থাকা সব ধরনের দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচার বিভাগীয় সচিবালয় আইন নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। সরকার প্রতিটি বিষয় যাচাই-বাছাই করে সংসদে বিল আকারে উপস্থাপন করবে।

বিএনপির অবস্থান প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনেকে বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। বাস্তবে বিএনপির রাজনৈতিক ইতিহাস ও অবস্থানের সঙ্গে জুলাই সনদের একটি সম্পর্ক রয়েছে। তবে জুলাই সনদের সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই, কারণ ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই। তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

এর আগে আইনমন্ত্রী যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম–এর কবর জিয়ারত করেন। পরে তিনি পুরাতন জেলা জজ আদালত পরিদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102