বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

হামে শিশুর মৃত্যু পেছনে আ.লীগ ও অন্তর্বর্তী সরকার দায়ী : স্বাস্থ্যমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশে গত ৬ বছরে হামের ক্যাম্পেইন করেনি সরকার। বিগত দুই সরকারের ব্যর্থতায় টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব বেড়েছে।

এছাড়া অতীতের তুলনায় এবার হামের সংক্রমণে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ার পেছনে আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার দায়ী বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে আর হামের টিকা দিতে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতা ও লুটপাটের কারণে সংকটে আছে স্বাস্থ্য খাত।

দায়িত্ব অবহেলা নিয়ে তিনি বলেন, গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন ও দুর্নীতির দায়ে মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানকে প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102