বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার পরিবারের সবাইকে অচেতন করিয়ে মুসলিম কিশোরীকে ভাগিয়ে নিয়ে গণধর্ষণ করলো প্রেমিক টিটু পাল ভারতে মুসলিম দম্পতিকে হেনস্তা থেকে বাঁচানো সাহসী তরুণী সৌম্যাকে ধর্ষণের হুমকি ৩৭ বছর চাকরি করেও ভোটার তালিকা থেকে বাদ পড়লেন মুসলিম পুলিশ ফিফা বিশ্বকাপে শিরোপার দৌড়ে এগিয়ে কারা? বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর দুপুর ও বিকেলের খাবার খরচ ১৫০ টাকা হরমুজে এক দিনে তিন জাহাজে হামলা ইরানের দুই অধিদপ্তরের মতবিরোধে আটকে আছে ১৫ কোটি টাকার নির্মাণ কাজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাল যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর দুপুর ও বিকেলের খাবার খরচ ১৫০ টাকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ লিখেছেন, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সাথে  প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সময় লাঞ্চের মেন্যুতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল, দই। প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার আর বিকেলের নাস্তা মিলিয়ে মোট বাজেট ১৫০ টাকা, যেটা আগে ছিল ৫ গুণের বেশি।

জানা যায়, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে খাবারের বাজেট বিষয়ে তিনি এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার নোয়াব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বৈঠকে নোয়াবের প্রতিনিধিরা সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু তুলে ধরেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102