বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার পরিবারের সবাইকে অচেতন করিয়ে মুসলিম কিশোরীকে ভাগিয়ে নিয়ে গণধর্ষণ করলো প্রেমিক টিটু পাল ভারতে মুসলিম দম্পতিকে হেনস্তা থেকে বাঁচানো সাহসী তরুণী সৌম্যাকে ধর্ষণের হুমকি ৩৭ বছর চাকরি করেও ভোটার তালিকা থেকে বাদ পড়লেন মুসলিম পুলিশ ফিফা বিশ্বকাপে শিরোপার দৌড়ে এগিয়ে কারা? বেড়েছে লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর দুপুর ও বিকেলের খাবার খরচ ১৫০ টাকা হরমুজে এক দিনে তিন জাহাজে হামলা ইরানের দুই অধিদপ্তরের মতবিরোধে আটকে আছে ১৫ কোটি টাকার নির্মাণ কাজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাল যুক্তরাষ্ট্র

ট্যাক্স-ফ্রি সুবিধা নয়, সরকারি গাড়ির দাবি হাসনাতের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, তিনি বা অন্য কোনো এমপি ট্যাক্স-ফ্রি গাড়ির সুবিধা চান না; বরং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার মতো নির্দিষ্ট সময়ের জন্য সরকারি গাড়ি ব্যবস্থার দাবি জানিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, তার আগের দিনের বক্তব্য নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো হয়েছে। তিনি পরিষ্কার করে বলেন, আমি কখনোই ট্যাক্স-ফ্রি গাড়ি চাওয়ার কথা বলিনি। সংসদের সব সদস্যই এ বিষয়ে একমত যে কেউ ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট নেবেন না। তবুও বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় আবারও পরিষ্কার করছি।

তিনি আরও বলেন, এমপিদের জন্য বর্তমানে গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসে প্রায় ৭০ হাজার টাকা বরাদ্দ থাকলেও অনেকের নিজস্ব কোনো সরকারি গাড়ি নেই। তাই তার প্রস্তাব হলো- যতদিন কেউ সংসদ সদস্য হিসেবে দায়িত্বে থাকবেন, ততদিন একটি সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন; দায়িত্ব শেষ হলে সেই সুবিধাও শেষ হয়ে যাবে।

হাসনাত আবদুল্লাহ জোর দিয়ে বলেন, আমরা কোনো অতিরিক্ত সুবিধা চাই না। শুধু অন্যান্য সরকারি সুবিধার মতো একটি যৌক্তিক ও কার্যকর ব্যবস্থা চাই, যা দায়িত্ব পালনে সহায়ক হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102