সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা বিষয়ে গণমাধ্যমের সব অংশীজনের সঙ্গে বসে তাদের মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২২ এপ্রিল) সকালে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মোবাইল সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি ও গণমাধ্যম উভয়ক্ষেত্রেই জবাবদিহিতার সংস্কৃতি শক্তিশালী করা জরুরি।’