রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

বার্সেলোনার জার্সিতে নতুন চমক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ফুটবল এবং বিশ্ব সংগীতের মেলবন্ধনে বার্সেলোনা ফুটবল ক্লাব আবারও এক চমকপ্রদ উদ্যোগ নিয়েছে। আগামী ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বহুল প্রতিক্ষিত ‘এল ক্লাসিকো’ ম্যাচে বার্সেলোনার জার্সিতে দেখা যাবে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও পপ তারকা অলিভিয়া রদ্রিগোর ব্র্যান্ডিং। 

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্টিভো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

স্পটিফাইয়ের সঙ্গে বার্সেলোনার বিদ্যমান চুক্তির অংশ হিসেবে এই বিশেষ কিটটি তৈরি করা হচ্ছে। বর্তমান বিশ্বের তরুণ প্রজন্মের ওপর রদ্রিগোর বিশাল প্রভাবকে কাজে লাগিয়ে নিজেদের বৈশ্বিক জনপ্রিয়তা আরও বাড়িয়ে নিতে চায় কাতালান ক্লাবটি।

জানা যায়, খেলাধুলা ও বিনোদন জগতকে এক সুতোয় গেঁথে বার্সেলোনা যে বাণিজ্যিক কৌশলে হাঁটছে, এটি তারই একটি ধারাবাহিক অংশ।

প্রতিবেদনে আরও জানা যায়, এই বিশেষ ক্যাম্পেইনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে। বার্সেলোনার মূল দলের খেলোয়াড়দের নিয়ে বিশেষ ফটোশুটও সম্পন্ন হয়েছে।

বিশ্বজুড়ে প্রচারণার জন্য ক্লাব কর্তৃপক্ষ এখন সঠিক সময়ের অপেক্ষায় আছে। এর আগে চলতি মৌসুমের প্রথম ক্লাসিকোতে সান্তিয়াগো বার্নাব্যুতে এড শিরানের লোগো সম্বলিত জার্সি পরে মাঠে নেমেছিল বার্সেলোনা। এবার ফিরতি ম্যাচে সেই জায়গা দখল করবেন অলিভিয়া।

মাঠের লড়াইয়ে বাড়তি উন্মাদনা যোগ করতে খোদ অলিভিয়া রদ্রিগো গ্যালারিতে উপস্থিত থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102