বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

এস আলম গ্রুপ কি সরকারের সঙ্গে সমঝোতা করেছে– প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ব্যাংক থেকে নেওয়া এস আলম গ্রুপের খেলাপি ঋণ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, ঋণ পরিশোধ না করা এস আলম গ্রুপকে কীভাবে নতুন করে পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে? এটা নিয়ে সরকারের সঙ্গে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কি না?

মঙ্গলবার (২১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব বিষয়ে জানতে চান।

১১ দলীয় জোট থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা বলেন, ইসলামী ব্যাংক থেকে দেওয়া বর্তমানে ঋণের পরিমাণ ৯২ হাজার ১১৫ কোটি টাকা। এর মধ্যে এস আলম গ্রুপের আছে ৮০ হাজার কোটি টাকা ঋণখেলাপি। জনতা ব্যাংক থেকে নেওয়া বেক্সিমকো গ্রুপের আছে ২৫ হাজার কোটি ঋণখেলাপি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে— এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থবছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না।

তার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারো সঙ্গে কোনো সমঝোতা করার সুযোগ নেই। বিএনপি যতবার সরকারে এসেছে ফিন্যান্সিয়াল ডিসিপ্লিন (আর্থিক খাতে শৃঙ্খলা) নিয়ে কোনো প্রশ্ন আসেনি।

তিনি আরও বলেন, ম্যাক্রো স্ট্র্যাটেজি (বিনিয়োগ পদ্ধতি), ম্যাক্রো-ইকোনমিক স্ট্যাবিলিটি (আর্থিক খাতে সামষ্টিক স্থিতিশীলতা) নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। শেয়ারবাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। সো বি অ্যাসিউরড (নিশ্চিত থাকুন) বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় কোনো সমঝোতার কোনো সুযোগ নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102