রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন বিশেষ দূত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন। তারা কেল্লায় মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেছেন।

রোববার (১৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

বার্তায় জানান, বিশেষ দূত চার্লস হার্ডার এবং ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়োজনে লালবাগ কেল্লা পরিদর্শন করেন। বিশেষ দূত মুঘল আমলের হাম্মামখানা ঘুরে দেখেন, যার পুনরুদ্ধারে অ্যাম্বাসাডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন সহায়তা করেছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে তুলে ধরে।

এদিকে তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডার। শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নিতে তার এই সফর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102