মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ দ্বিতীয় রানারআপ মডেল ও অভিনেত্রী সঞ্চিতা দত্ত। তার বর্তমান ব্যস্ততা নাটক ও ওয়েব সিরিজ ঘিরে। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় নেমেছেন এই অভিনেত্রী।
সঞ্চিতা ফিল্মস’র ব্যানারে নিয়ে এসেছেন দুই পর্বের ওয়েব সিরিজ। নাম ‘লাভ ড্রাইভ’। সঞ্চিতার গল্পে এটি নির্মাণ করেছেন ওলিক পেহান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।
এ প্রসঙ্গে সঞ্চিতা দত্ত বলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখন থেকে নাটক এবং ওয়েব সিরিজ নির্মিত হবে। এরই মধ্যে আমার লেখা গল্পে ‘লাভ ড্রাইভ’ নামের একটি সিরিজ মুক্তি পেয়েছে। দ্বিতীয় পর্ব খুব শিগগিরই মুক্তি পাবে। পাশাপাশি এতে একটি গানে কণ্ঠ দিয়েছি। আশা করছি, সিরিজটি সবার পছন্দ হবে।’
বর্তমানে সঞ্চিতা দত্ত অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘ব্ল্যাকমেইল’ ও ‘ভূত বউ’ নামের দুটি সিরিজ। দুটি সিরিজই তার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্ম ‘সোলমেট’।