বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পাকিস্তান যেভাবে হোয়াইট হাউসের আস্থা অর্জন করল ভয়াবহ বন্যায় ডুবে যাচ্ছে দেশ, বড় মাপের বিদ্যুৎ বিপর্যয় সৌদি আরব ও ইরানের মধ্যে কেন এই শত্রুতা? টেলিকম মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোটি টাকায় বালুমহালের ইজারা, ছাত্রদল-বিএনপি নেতার টাকার উৎস নিয়ে প্রশ্ন ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডা. দীপু মনিকে, পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী স্পেনের পর এবার যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি ভারতের মুর্শিদাবাদে মীর জাফরের ৩৪৬ বংশধরের ‘নাগরিকত্ব’ এখনো বাতিল ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন: ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ বলে আন্তর্জাতিক নিন্দা জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ আজ

বিরল রোগে আক্রান্ত হৃতিকের প্রেমিকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রেমিকা ও জনপ্রিয় অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিরল এক সংক্রমণের শিকার হয়ে গত দুই সপ্তাহ ধরে অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই কঠিন সময়ের কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি।

সাবা জানান, তিনি ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ (Cyclospora cayetanensis) নামক একটি বিরল পরজীবী সংক্রমণে আক্রান্ত হয়েছেন। গত ১৪ দিন ছিল তাঁর জীবনের অন্যতম ভয়াবহ সময়। এই অসুস্থতার কারণে মাত্র দুই সপ্তাহে তাঁর ওজন প্রায় চার কেজি কমে গেছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে, সামান্য হাঁটাচলা করাও তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে সাবা বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতেন। বাইরের খাবার এড়িয়ে ঘরের তৈরি খাবার খেতেন এবং নিজস্ব পানীয় জল ব্যবহার করতেন। তবুও কীভাবে এই সংক্রমণ হলো, তা তিনি বুঝে উঠতে পারছেন না। নিয়মিত শরীরচর্চা ও ভারোত্তলনে অভ্যস্ত এই অভিনেত্রী এখন স্বাভাবিক কাজ করার শক্তিও হারিয়ে ফেলেছেন।

নিজের অভিজ্ঞতা থেকে সবাইকে সতর্ক করে সাবা বলেন, কাঁচা শাকসবজি বা সালাদ খাওয়ার আগে অত্যন্ত গুরুত্বের সাথে তা পরিষ্কার করা উচিত। কারণ এসব খাবারের মাধ্যমেই এই ধরনের মারাত্মক পরজীবী শরীরে প্রবেশ করতে পারে।

অসুস্থতার এই চরম দুঃসময়ে ছায়ার মতো সাবার পাশে রয়েছেন প্রেমিক হৃতিক রোশন। সাবা জানান, শারীরিক যন্ত্রণায় তিনি ভেঙে পড়লেও হৃতিক তাঁকে মানসিকভাবে শক্ত রাখছেন। হৃতিকের ভালোবাসা ও সেবা তাঁকে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রেরণা দিচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে হৃতিক ও সাবা সম্পর্কের মধ্যে রয়েছেন। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102