মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ইতিহাস গড়ে আবারো পর্দায় ফিরছে হ্যারি পটার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

রেকর্ড ভেঙে ফিরছে হগওয়ার্টস অভিনিত হ্যারি পটার। সিরিজের প্রথম ঝলকেই বিশ্বজুড়ে তোলপাড়। জাদুকরী দুনিয়ার সেই পুরনো গৌরব কি তবে আবারও ফিরে আসছে? সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রূপালী পর্দার সেই কালজয়ী স্মৃতিকে সঙ্গী করেই ছোট পর্দায় যাত্রা শুরু করল হগওয়ার্টসের নতুন অধ্যায়। এইচবিও (HBO) প্রকাশ করেছে তাদের বহুল প্রতীক্ষিত টিভি সিরিজ ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’-এর প্রথম ট্রেলার। আর তাতেই কুপোকাত গোটা বিশ্বের দর্শকরা।

ট্রেলারটি মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ২শ ৭৭ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এইচবিও এবং এইচবিও ম্যাক্সের দীর্ঘ ইতিহাসে কোনো নির্মাণই এর আগে এত দ্রুত এবং এত বড় পরিসরে দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করতে পারেনি। পিঙ্কভিলার তথ্যমতে, এটি কেবল একটি ট্রেলার নয়, বরং ডিজিটাল দুনিয়ায় এক বিশাল মহাপ্রলয়।

ড্যানিয়েল র‍্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্টদের ফেলে আসা জুতোয় পা গলাতে যাচ্ছেন এক ঝাঁক নতুন প্রতিশ্রুতিশীল তারকা। এবারের সিরিজে: হ্যারি পটার: ডমিনিক ম্যাকলাফলিন, হারমায়োনি গ্রেঞ্জারের ভূমিকায় অ্যারাবেলা স্ট্যানটন এবং রন উইজলি ভুুমিকায় অ্যালাস্টেয়ার স্টাউট।

পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিজ্ঞ অভিনেতারা। প্রফেসর ডাম্বলডোর হিসেবে জন লিথগো এবং সেভেরাস স্নেইপ চরিত্রে পাপা এসিডুর উপস্থিতি দর্শকদের কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া হ্যাগ্রিড চরিত্রে নিক ফ্রস্ট এবং ড্রাকো ম্যালফয় হিসেবে লক্স প্র্যাটের অভিনয় নতুন এই ফ্র্যাঞ্চাইজিকে কতটা উচ্চতায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।

মূল বইয়ের নামানুসারেই এই সিরিজের প্রথম সিজনের নাম রাখা হয়েছে। তবে সিনেমাতে সময়ের অভাবে বইয়ের যে না বলা গল্পগুলো বাদ পড়েছিল, এবার টিভি অ্যাডাপ্টেশনে সেই ছোট ছোট বিস্তারিত ঘটনাগুলো পূর্ণাঙ্গভাবে তুলে আনা হবে। ফলে ভক্তরা হ্যারি পটারের মহাবিশ্বকে আরও নিবিড়ভাবে জানার সুযোগ পাবেন।

সবকিছু ঠিক থাকলে হগওয়ার্টসের এই জাদুকরী যাত্রা শুরু হবে চলতি বছরের ২৫ ডিসেম্বর। বড়দিনের উপহার হিসেবে দর্শকরা পেতে যাচ্ছেন তাদের প্রিয় সেই রহস্যময় জগতের নতুন চাবিকাঠি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102