বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় রয়েছে আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সিনেমাটির প্রায় প্রতিটি শো-ই হাউসফুল যাচ্ছে। দর্শক চাহিদায় সিনেমাটি আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এই শো চলবে রোববার (২৯ মার্চ) পর্যন্ত অস্ট্রেলিয়ার বিভিন্ন হলে।

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’। আগামী ১০ এপ্রিল থেকে সিনেমাটি নিউইয়র্ক এবং লস আঞ্জেলেসে রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ ও নওশাবা রশিদ।

এক বিবৃতিতে তারা জানান, আগামী ১০ এপ্রিল নিউইয়র্ক এবং লস আঞ্জেলেসে প্রিমিয়ারসহ মুক্তি পাবে ঈদের উত্তাল করা সিনেমা ‘দম’। এই দুটি শহরে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল আমেরিকা এবং কানাডাজুড়ে মুক্তি পাবে ব্যতিক্রম ধর্মী এই সিনেমাটি।

রাজ হামিদ বলেন, উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। দম হবে আমাদের ৫৩তম পরিবেশনা। আপনাদের ভালোবাসায় এত দূর আসা।

১০ বছর পর বড় পর্দায় রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা আমেরিকায় সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার পর থেকেই। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102