বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আবারওকর্মব্যস্ত হয়ে উঠেছে সচিবালয় । ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

জানা গেছে, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।

সকাল ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন। বিকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়িয়ে টানা সাত দিন করা হয়েছিল। গত ১৬ মার্চ ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। ১৭ মার্চ শবে কদরের ছুটির পর ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় দেশবাসী টানা দীর্ঘ ছুটির সুযোগ পায়।

সেই ছুটির আমেজ কাটিয়ে সোমবার (২৩ মার্চ) পর্যন্ত বিশ্রামের পর আজ থেকে আবারও কাজে ফিরেছেন সবাই।

এদিকে দেশের ব্যাংকিং খাতও ফিরেছে আগের সময়সূচিতে। ব্যাংকগুলোতে আজ সকাল ১০টা থেকে গ্রাহক লেনদেন শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ও দাপ্তরিক কাজ পরিচালনার জন্য সময় নির্ধারিত হয়েছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। একইভাবে পুঁজিবাজারেও লেনদেনের নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

আজ থেকে শেয়ার বাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দাপ্তরিক কাজ চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

এদিকে মঙ্গলবার ও বুধবার কর্মদিবস পার করলেই পরশুদিন বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

ফলে আজ কাজে যোগ দেওয়ার মাত্র দুদিন পরেই আবারও টানা তিন দিনের অবকাশের সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102