শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ট্রেনে মিলছে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে দেশের যোগাযোগ ইতিহাসে এক ডিজিটাল বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবার চলন্ত ট্রেনেই সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে রেলওয়ে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

প্রাথমিকভাবে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেসের যাত্রীরা এ সুবিধা পাবেন।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, বর্তমান সময়ে যাত্রীদের দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ একটি বড় চাহিদা। আগে মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো, যা ট্রেন চলন্ত অবস্থায় প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু স্টারলিংক সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করায় গভীর জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ এবং অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে ট্রেনের ভেতর বসেই যাত্রীরা ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাস বা অফিসের কাজ অনায়াসেই সারতে পারবেন।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায় ইলন মাস্কের বিশ্বখ্যাত স্পেস-এক্স কোম্পানির ‘স্টারলিংক’ স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102