বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

বছিলা-শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চলবে বিশেষ লঞ্চ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। এদিকে, ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ।

শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা নদী বন্দর (সদরঘাটে) অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে এ বছর বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রিজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে।

আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখ হতে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ৬টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।

ঈদের পূর্বে বছিলা লঞ্চঘাট (ব্রিজ সংলগ্ন/ব্রিজের নিচে) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি:

সকাল

১.বছিলা–সদরঘাট–হাকিমুদ্দিন: সকালে ৭টায় (এমভি টিপু লঞ্চ) : এম-১৫০৪৩

২.বছিলা–সদরঘাট–শরীয়তপুর: সকাল সাড়ে ৮টায়

(এমভি ইমাম হাসান-৫ লঞ্চ) : এম-০১-১৩৩৬

৩.বছিলা–সদরঘাট–চাঁদপুর : সকাল ১১টায় (এমভি ঈগল-৪ লঞ্চ) : এম-৯৮৮০

৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন চলাচল

৭ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন চলাচল

বিস্তারিত পড়ুন

দুপুর

৪.বছিলা–সদরঘাট–ইলিশা : ১২টায় (এমভি টিপু-৬ লঞ্চ) : এম-১৫০৯৩

৫.বছিলা–সদরঘাট–গলাচিপা : দুপুর ১টায় (এমভি বোগদাদীয়া-১২ লঞ্চ) : এম নং-৬৬৬২

(এমভি শরিয়তপুর-৩ লঞ্চ) : এম নং-৭২২৪

বিকাল

৬.বছিলা–সদরঘাট–ইলিশা : সাড়ে ৫টায় ঘটিকা

(এমভি ইয়াদ-১ লঞ্চ) : এম নং-০১-২৫৫০

শিমুলিয়া টুরিস্ট ঘাট (পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি

সকাল

১.শিমুলিয়া–চাঁদপুর : সকাল ৮ টায় (এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ) : এম-৭০৪৮

২. শিমুলিয়া–চাঁদপুর : সকাল ৯টায়

(এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ) : এম-৬৮৫৯

৩. শিমুলিয়া–বরিশাল : সকাল ৮টায়

বরিশাল–শিমুলিয়া : সন্ধ্যা ৯টায় (এমভি রাজারহাট বি লঞ্চ) : এম-০১-২৪৫০

এর পাশাপাশি ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা নদী বন্দর (সদরঘাট) এলাকায় প্রবীণ ও মহিলা যাত্রীদের ব্যবহার্য মালামাল/ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য আগামী ১৭ মার্চ ২০২৬ হতে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি/পোর্টার সেবা প্রদান করা হবে। একই সময় অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদী বন্দর (সদরঘাট) ও বরিশাল নদী বন্দরে হুইল চেয়ার সেবাও প্রদান করা হবে।

বিআইডব্লিউটিএ আশা করছে, এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে। এজন্য যাত্রীদের সার্বিক সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102