সংসদীয় রাজনীতিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ টার্মগুলোর অর্থ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রায়ই কিছুটা বিভ্রান্তি দেখা যায়। এসব টার্মের একটি হলো ‘ওয়াকআউট’।
সংসদের অধিবেশন চলাকালে কোনো রাজনৈতিক দল বা সংসদ সদস্যরা যখন প্রতিবাদস্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন, তখন তাকে ওয়াকআউট বলা হয়। সাধারণত বিরোধী দল সরকার বা স্পিকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে এই পদ্ধতি অবলম্বন করে।
অনেক সময় ওয়াকআউটের ফলে সংশ্লিষ্ট দলের সদস্যরা সাময়িকভাবে সংসদের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। তবে এটি সংসদ বর্জন নয়; বরং প্রতিবাদের একটি সাংসদীয় পদ্ধতি।
বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে সংসদীয় রাজনীতিতে ‘ওয়াকআউট’ একটি প্রচলিত কৌশল। বাংলাদেশেও জাতীয় সংসদে বিরোধী দল প্রায়ই বিভিন্ন ইস্যুতে ওয়াকআউট করে থাকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াকআউট একদিকে যেমন সংসদীয় প্রতিবাদের প্রতীক, তেমনি এটি সংসদের ভেতরে মতপার্থক্য ও রাজনৈতিক দ্বন্দ্বেরও প্রকাশ।