রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছে এফবিআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল। বুধবার (১১ মার্চ) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এফবিআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সুহেল দাউদ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগ মাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবেলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102