রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

দুদকের নতুন নেতৃত্ব ও আলোচনায় যাদের নাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ঢাকা মহানগর আদালতের সাবেক সিনিয়র স্পেশাল জজ মোতাহার হোসেনের নাম। তবে তিনি বর্তমানে অসুস্থ ও চিকিৎসাধীন। ২০১৩ সালে তিনি তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দিয়েছিলেন।

সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ খন্দকার আবুল হোসেনের নামও রয়েছে জোরালো আলোচনায়।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর আপন ভাই প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী, সাবেক আয়কর কমিশনার (চলতি দায়িত্ব) ও বর্তমানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ খন্দকার আবুল হোসেনের নামও দুদক চেয়ারম্যান বা কমিশনের সদস্য হিসেবে শোনা যাচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ শিগগিরই বাছাই কমিটি গঠন করবে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রক্রিয়া মেনেই গঠিত হতে পারে দুদকের পরবর্তী কমিশন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102