রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় মন্ত্রিপরিষদ সভা। সভায় যোগ দেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।

বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নিয়েছেন। দেশের চলমান প্রশাসনিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে এ সভায় আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসী কল্যাণ সংক্রান্ত একটি কমিটির সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে এ খাতের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হবে।

এছাড়া দুপুর সাড়ে ১২টায় সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনা সংক্রান্ত কমিটির বৈঠকেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরে দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণ সংক্রান্ত কমিটির সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102