রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

‘গাড়ির চালকের সঙ্গে পরকীয়ায় মজেছিলেন ডলি সায়ন্তনী’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

দেশের জনপ্রিয় তারকা দম্পতি ডলি সায়ন্তনী ও রবি চৌধুরীর বিচ্ছেদ একসময় ভক্তদের বেশ নাড়া দিয়েছিল। দীর্ঘ সময় বিষয়টি নিয়ে কোনো পক্ষই সরাসরি কথা না বললেও সম্প্রতি এক পডকাস্টে বিচ্ছেদের তিক্ত কারণ খোলাসা করেছেন রবি চৌধুরী। তার দাবি, বিপ্লব নামে এক প্রবাসীর সঙ্গে ডলি সায়ন্তনীর বিবাহবহির্ভূত সম্পর্কই বিচ্ছেদের প্রধান কারণ।

রবি চৌধুরী জানান, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে একটি নম্বর সেভ করা ছিল। যা নিয়ে তার মনে খটকা লাগে। পরবর্তীতে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি আসলে কোনো আত্মীয় নন, বরং দক্ষিণ কোরিয়া প্রবাসী একজন গাড়িচালক যার নাম বিপ্লব। ডলি ও রবি যখন কোরিয়া সফরে গিয়েছিলেন, তখন বিপ্লবই তাদের গাড়ি চালাতেন।

বিষয়টি নিশ্চিত হতে রবি চৌধুরী ডলির পরিবারকে অবগত করেন।

তিনি জানান, ডলির বড় ভাই, গায়ক বাদশা বুলবুলকে ডেকে নম্বরটি যাচাই করা হয়। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, ওই নামে তাদের কোনো দুলাভাই নেই। পরবর্তীতে ডলি ওই ব্যক্তির গ্রামে গেলে বিষয়টি সংবাদমাধ্যমেও প্রকাশ পায়, যা রবির সন্দেহের সত্যতা প্রমাণ করে।

রবি চৌধুরী বলেন, সত্য জানার পরই তিনি বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তবে ডলি তার সন্তানের মা হওয়ায় বিষয়টি নিয়ে খুব বেশি নেতিবাচক আলোচনা বা কাদা ছোড়াছুড়ি করতে চাননি তিনি। তিনি শুধু এটাই বোঝাতে চেয়েছেন যে, সেই সময় তার নেওয়া সিদ্ধান্তটি ভুল ছিল না।

এ প্রসঙ্গে জানতে ডলি সায়ন্তনীর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102