বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

কিছু কুত্তার লেজ কখনো সোজা হয় না : সামিয়া অথৈ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের গুরুতর অভিযোগ তুলেছেন আরেক তরুণ অভিনেত্রী সামিয়া অথৈ।

মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জে পরিচালক রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন এই অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী সামিয়া অথৈ নিজেই।

মারধরের ঘটনার খবর চাউর হওয়ার আগেই গতকাল সামিয়া অথৈ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছিলেন। যদিও তখন তিনি কারো নাম প্রকাশ করেননি, তবে স্ট্যাটাসের শেষে ব্র্যাকেটে ইংরেজি বর্ণমালার দুটি অক্ষর ‘(TT)’ ব্যবহার করেছিলেন। আজ মারধরের অভিযোগ সামনে আসার পর নেটিজেনরা সহজেই মেলাচ্ছেন যে, ‘ডাবল টি’ দিয়ে তিনি মূলত তানজিন তিশাকেই ইঙ্গিত করেছিলেন।

মজার ব্যাপার হলো, মারধরের বিষয়টি প্রকাশ্যে আসার ঠিক এক ঘণ্টা পরেই সামিয়া তার সেই স্ট্যাটাস থেকে বিতর্কিত ‘ডাবল টি’ অংশটি সরিয়ে ফেলেন।

সামিয়া অথৈ তার পোস্টে ক্ষোভ উগরে দিয়ে লিখেছিলেন, ‘যে পাগল, সে সবসময়ই পাগল হয়ে থাকে। সে যতই সিনিয়র হোক, অথবা তাকে যতই সময় এবং সম্মান দেওয়া হোক, এ সকল পাগল জীবনেও পরিবর্তন হবে না। কথায় আছে না, কিছু কুত্তার লেজ কখনো সোজা হয় না, বাঁকায় থাকে, তারা সবসময় বাঁকায় থাকবে, এরা কখনো সোজা হবে না। এদের থেকে একশো মাইল দূরে থাকাই মঙ্গল।’

শুটিং সেটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নতুন কিছু না হলেও, হাতাহাতি বা মারধরের অভিযোগ বিনোদন অঙ্গনে বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে আলোচনা-সমালোচনার ঝড়। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত অভিনেত্রী তানজিন তিশার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102