রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিবিএএজি ও অ্যাংরি বার্ডস বিডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বাংলাদেশের শৌখিন পাখি ও প্রাণীপালন খাতে প্রাতিষ্ঠানিক রূপদান এবং পালকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এক অনন্য মাইলফলক স্থাপিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় পেট কমিউনিটি সংগঠন বাংলাদেশ পাখি প্রাণী ও অ্যাকোয়া গিল্ড (বিবিএএজি) এবং জনপ্রিয় রিটেইল চেইন অ্যাংরি বার্ডস বিডি-এর মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (মউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২ মার্চ) অনুষ্ঠিত এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের শৌখিন প্রাণীপালন ইতিহাসে প্রথমবারের মতো কোনো সংগঠন ও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান যৌথভাবে কার্ড-ভিত্তিক প্রিমিয়াম সুবিধা প্রদানের উদ্যোগ নিল। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ পেট প্যারেন্টিং সংস্কৃতি বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

চুক্তির আওতায় বিবিএএজি’র ‘পোষা প্রাণীর পাওয়ার কার্ড’ ব্যবহার করে সদস্যরা অ্যাংরি বার্ডস বিডি’র শোরুম কিংবা অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটায় বিশেষ ডিসকাউন্ট ও অগ্রাধিকার সুবিধা পাবেন। এর ফলে মানসম্মত পেট ফুড, অ্যাকসেসরিজ এবং পাখি সংগ্রহ ও সংরক্ষণ আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন বিবিএএজি’র সাধারণ সম্পাদক মো. রুহিন হোসেন (প্রিন্স) এবং অ্যাংরি বার্ডস বিডি’র সিইও হাসান রাজ। তিনবার সরকারি পদকপ্রাপ্ত হাসান রাজ দেশের একজন খ্যাতিমান বার্ড ব্রিডার হিসেবে পরিচিত।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিবিএএজি নেতৃবৃন্দ জানান, এই অংশীদারিত্ব সৌখিন প্রাণীপালকদের আস্থা আরও সুদৃঢ় করবে। বিবিএএজি’র নীতিনির্ধারক শাকিল জেড শামস বলেন, “আমরা শুধু পোষা প্রাণীর খাদ্য বা চিকিৎসা সুবিধায় সীমাবদ্ধ থাকতে চাই না। বরং পালকদের জন্য একটি পূর্ণাঙ্গ রিওয়ার্ড-বেজড লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তুলতে চাই। সদস্যদের প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর।”

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিবিএএজি এবং অ্যাংরি বার্ডস বিডি’র এই সমন্বিত উদ্যোগ বাংলাদেশের পেট ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102