সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

কবে বাস্তবায়ন হবে পে-স্কেল, যা বললেন অর্থ প্রতিমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের প্রতীক্ষিত নবম পে-স্কেলের বিষয়ে আলোচনা চলছে। এমনকি পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এ বিষয়ে আবারও নতুন তথ্য দিয়েছেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর্মচারীরা অবশ্যই পে-স্কেল পাবেন। তবে নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

পে-স্কেল কবে বাস্তবায়ন হবে—এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত থাকা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নান জানান, তাদের সব দাবি গুরুত্বের সঙ্গে শোনেন প্রতিমন্ত্রী। এবং সেগুলো বাস্তবায়নের জন্য আশ্বস্ত করেছেন।

প্রতিমন্ত্রীর বক্তব্যের বরাতে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে-স্কেল পাবেন। তবে সব এখনই বাস্তবায়ন সম্ভব নয়, কিছুটা সময় লাগবে।

গত ৯ ফেব্রুয়ারি রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, নবম পে-স্কেল কার্যকরের দাবিতে সময়সীমা বেঁধে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না এলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

সংগঠনটি স্পষ্ট করে জানায়, আগামী ১৫ মার্চের মধ্যে সরকারের পক্ষ থেকে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু না হলে ঈদুল ফিতরের পর ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102