সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

যাত্রীদের উদ্দেশ্যে বিমান বাংলাদেশের বিশেষ বার্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় ৪ দেশে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এমন পরিস্থিতিতে বিমানের সঙ্গে যোগাযোগ না করে যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না আসার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি, দুবাই ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রয়েছে। এ অবস্থায় সরাসরি বিমানবন্দরে এসে ভোগান্তিতে না পড়তে যাত্রীদের হটলাইন নম্বর ১৩৬৩৬–এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অনেক যাত্রী ফ্লাইট স্থগিতের খবর না জেনে বিমানবন্দরে চলে আসছেন, এতে অযথা ভিড় ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই যাত্রীদের সর্বশেষ তথ্য নিশ্চিত হয়ে তবেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার; পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনায় নিয়ে আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102