রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় তেজগাঁও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে উপস্থিত হবেন।

গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি প্রদান করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102