রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পাওয়া যাবে দৈনিক ভাতা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি প্রক্রিয়া অনলাইনে শুরু হয়েছে। এবারের কোর্সে ৮টি বিভাগে থাকা ৪৮টি জেলার যুবক ও যুব নারীরা আবেদন করতে পারবে। প্রশিক্ষণটি ৩ মাস মেয়াদি ৬০০ ঘণ্টার হবে। প্রশিক্ষণটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড প্রতিষ্ঠান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

৮ বিভাগের ৪৮ জেলা

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর;

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা;

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি,নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া;

রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ;

খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা,মেহেরপুর, কুষ্টিয়া;

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়;

বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং

সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।

অ্যাপলের নতুন ডিভাইসে তোলপাড় প্রযুক্তি বিশ্ব

অ্যাপলের নতুন ডিভাইসে তোলপাড় প্রযুক্তি বিশ্ব

বিস্তারিত পড়ুন

শিক্ষাগত যোগ্যতা

১. এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

২. বয়স: ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব ও যুব নারী।

৩. অনলাইনে আবেদনের লিংক

অগ্রাধিকার দেওয়া হবে

১. প্রতি ব্যাচে ন্যূনতম ৩০ শতাংশ নারী প্রশিক্ষণার্থী নেওয়া হবে।

২. কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনীয় যেসব কাগজ লাগবে

১. জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ;

২. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি;

৩. কমপক্ষে এইচএসসি বা সমমান পাসের সনদ।

সুযোগ-সুবিধা

১. প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।

২. প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন।

৩. সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন।

৪. প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে।

ভর্তির বিস্তারিত তথ্য

১. অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২. লিখিত পরীক্ষার তারিখ: ৬ মার্চ ২০২৬।

৩. লিখিত পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে।

৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা: ৭ মার্চ ২০২৬।

৫. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ১০ মার্চ ২০২৬।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102