প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।
এর আগে, দিনের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত একটি বিশেষ বৈঠকে অংশ নেন।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া নীতিনির্ধারণী এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী, আইনমন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।