সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট (নিষ্ক্রিয়) করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তি এবিএম আবদুস সাত্তার বলেন, দেশের সর্বসাধারণ ও সব মিডিয়াকে জানাচ্ছি, আমি এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং ওই অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এমতাবস্থায় আমার নাম ও পদবি ব্যবহার করে যে কোনো ব্যক্তি জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংহতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকব না।
তিনি বলেন, জনসাধারণকে সতর্ক করা হচ্ছে, জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিএম আবদুস সাত্তার বলেন, জনগণ ও মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে, শুধু অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণের জন্য সতর্ক থাকুন।