শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

ফের হুমকি পেলেন রণবীর সিং, আতঙ্কে পরিবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউড অভিনেতা রণবীর সিং আবারও হুমকির মুখে পড়েছেন। পরিচালক রোহিত শেঠির বাসভবনে হামলার ঘটনার পরের দিনই অভিনেতার হোয়াটসঅ্যাপে একটি ভয়েস মেসেজ আসে। নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দেওয়া এক ব্যক্তি এই বার্তা পাঠিয়েছেন। বার্তায় রণবীরকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নির্দিষ্ট নির্দেশ না মানলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে।

ভয়াবহ এই ভয়েস মেসেজে রোহিত শেঠির প্রসঙ্গও টানা হয়েছে। অভিনেতাকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছে যে, তার নিরাপত্তা কর্মী ও স্টাফদের ব্যক্তিগত তথ্য অপরাধীদের কাছে রয়েছে।

রণবীর কথা না শুনলে তার কর্মীদের ওপর হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর অভিনেতার বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মেসেজটিতে আরও উল্লেখ করা হয়েছে ‘রণবীর সিং, তুমি তো সবাইকে উপদেশ দিতে ভালোবাসো, এবার আমার কথা শোনো। তোমার ম্যানেজার বা স্টাফদের সম্পর্কে সব তথ্য আমাদের নখদর্পণে। আমরা সরাসরি তোমার ক্ষতি না করে ওদের আঘাত করা শুরু করব। তবেই তোমার বোধোদয় হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102