বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

ঝিনাইদহ-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে আবু ছালেহ মো. মতিউর রহমান (দাঁড়িপাল্লা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ-১ আসনের ০৭টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আবু ছালেহ মো. মতিউর রহমান (দাঁড়িপাল্লা) ৯৪৪৪ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আসাদুজ্জামান (ধানের শীষ) ৬৬১৩ ভোট পেয়েছেন।

ভোটের দিন সকাল থেকেই আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিল।

সংশ্লিষ্ট এলাকার প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102