ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-০৩ আসনের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ৫০ হাজার ৭৪ভোট পেয়ে এগিয়ে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী মুহা. নিজামুল হক পেয়েছেন ১৯ হাজার ৫০২ ভোট।
বিস্তারিত ফলাফল নিচে দেওয়া হলো:
আসন: ভোলা-০৩
হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ): ৫০০৭৪
মুহা. নিজামুল হক (ফুলকপি): ১৯৫০২