বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

কুমিল্লা-৪ আসনে এগিয়ে এনসিপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের ৪৬ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোর ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী শাপলা কলি প্রতীকে ৬১ হাজার ৯৪২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের প্রার্থী প্রার্থী জসীম উদ্দিন পেয়েছে ১৮ হাজার ৯৯২ ভোট।

আসনটিতে মোট ১১৬টি কেন্দ্র রয়েছে। মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৫৫৯। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং ৩জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102