ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে নাসীরউদ্দীন পাটওয়ারী (শাপলা কলি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।
ঢাকা-৮ আসনের ২১টি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নাসীরউদ্দীন পাটওয়ারী (শাপলাকলি) ৮৯০৮ ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস (ধানের শীষ) ৮৭৪০ ভোট পেয়েছেন।
ভোটের দিন সকাল থেকেই আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ করে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো ছিল।
সংশ্লিষ্ট এলাকার প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।