বিকেল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশ। এর ধারাবাহিকতায় ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর) তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলে দেখা গেছে, রিকশা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১১১৫ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সারা দেশে মোট ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।