মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক বেতন ছাড়াও ভারতে একজন মুখ্যমন্ত্রী পান যেসব সুবিধা

গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১৮

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতেে আইডিএফের রাতভর চালানো হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা এ তথ্য নিশ্চিত করে।

নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। দুই দিন আগে ইসরায়েল গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং ‘সীমিত সংখ্যক মানুষের চলাচলের’ জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচ শতাধিক নিহত হয়েছেন। এ ছাড়া, এই যুদ্ধে গাজায় অন্তত ৭১ হাজার ৮০৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৭৫ জন। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102