বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বারের মতো মাতৃত্বের পথে এগোচ্ছেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণকালে উন্মুক্ত বেবিবাম্প-এ সকলের নজর কাড়েন তিনি। অনুষ্ঠান চলাকালীন তিনি আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভঙ্গিতে উপস্থিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোনম বর্তমানে গর্ভাবস্থার শেষ ধাপে রয়েছেন। চলতি বছরের বসন্ত মৌসুমেই তার পরিবারে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে সোনম কাপুর ও তার স্বামী ব্যবসায়ী আনন্দ আহুজার ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর সঙ্গে নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতিতে ব্যস্ত কাপুর-আহুজা পরিবার।
অনুষ্ঠান শেষে যখন আলোকচিত্রী ও সাংবাদিকরা তার শারীরিক অবস্থার খোঁজ নেন। সোনম হাসিমুখে জানান, তিনি ভালো আছেন এবং সবার শুভকামনার জন্য কৃতজ্ঞ।
গর্ভাবস্থায় অনেক তারকা জনসমক্ষে আসা এড়িয়ে চললেও সোনমের খোলামেলা এবং সৌজন্যপূর্ণ আচরণ ভক্তদের মন জয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই উপস্থিতিকে স্বাভাবিকতা ও আত্মবিশ্বাসের দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই।
৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে যাওয়া সোনম এই অভিজ্ঞতা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। আপাতত তিনি মুম্বাইয়ে তার বাবা অভিনেতা অনিল কাপুরের বাসভবনে অবস্থান করছেন।