বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

ঐশ্বরিয়ার গাওয়া গানের ভিডিও ভাইরাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে থাকা ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও খবরের শিরোনামে। সম্প্রতি তার একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি কয়েক বছর আগের, যেখানে তিনি ফারুখ শেখের শো ‘জিনা ইসি কা নাম হ্যায়’-তে অংশগ্রহণ করেছিলেন।

অভিনেত্রী হিসেবে বিখ্যাত হলেও, অনেকেই জানেন না যে, ঐশ্বরিয়া দারুণ গায়িকা। ভিডিওতে দেখা যায়, চন্দ্রচূড় সিং ফারুখের প্রশ্নে বলেন, ঐশ্বরিয়া খুব ভালো গান করেন, অনেকেই হয়তো এ কথা জানে না।

ঐশ্বরিয়া নিজেকে গায়িকা হিসেবে পরিচয় দিতে নারাজ। তিনি পাল্টা বলেন, চন্দ্রচূড় সিংও খুব ভালো গায়ক। এরপর ফারুখ তাদের উভয়কেই একসঙ্গে গান গাইতে বলেন। কিছু বোঝানোর পর ঐশ্বরিয়া রাজি হন এবং গাইতে শুরু করেন ‘মেরি সানসোঁ মে বাসা হ্যায় তেরা হি এক নাম’। তার গান শোনার সময় পুরো সেট নিস্তব্ধ হয়ে যায়, সবাই মুগ্ধ হয়ে শোনেন। পরে চন্দ্রচূড়ও ঐশ্বরিয়ার সঙ্গে গান গেয়ে সবাইকে অবাক করেন।

প্রসঙ্গত, ‘জোশ’ ছবিটি পরিচালনা করেছিলেন মনসুর খান এবং ২০০০ সালে মুক্তি পায়। ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও চন্দ্রচূড় সিং ছাড়াও শাহরুখ খান অভিনয় করেছিলেন। শাহরুখ খান ঐশ্বরিয়ার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর চন্দ্রচূড় সিং তার প্রেমিকের ভূমিকায় ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102