সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে ৮০৫ কিমি কাঁটাতারের বেড়া দিল ত্রিপুরা প্যারিসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: হবিগঞ্জের শিশু নাহিল নিহত, আহত ৭ ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’ সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কাপড় বেঁধে বের হলেন বিরোধীদলের নেতারা পুঠিয়ায় শত হতদরিদ্র পরিবারের পাশে প্রশাসন, বিতরণ শুকনো খাবার প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি মৃত ভেবে শোক পালনের পর জীবিত উদ্ধার করা হলো বৃদ্ধাকে অক্ষয়-শিল্পা প্রায় বিয়ে করে ফেলেছিলেন’ নড়াইলে মাদরাসা শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি-পদায়ন ঘিরে জটিলতা, এমপির ডিও লেটার

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশির মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে টিপু চৌধুরী (৫০) নামের চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক বাসিন্দা নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দেশের কোয়ামথলাংগা প্রিটোরিয়া এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত টিপু চৌধুরী মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর তছি সরকারবাড়ির মৃত আবু তাহেরের ছেলে।

নিহতের চাচাতো ভাই লিটু চৌধুরী জানান, টিপু চৌধুরী প্রায় ৩৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার বিকেলে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে তাকে লক্ষ্য করে তিনটি গুলি করে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ স্থানীয় থানায় রাখা হয়েছে এবং বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, এটি তাদের পরিবারের জন্য নতুন কোনো ঘটনা নয়। প্রায় ২০ বছর আগে একইভাবে টিপু চৌধুরীর আরেক ভাই আবু সায়েম চৌধুরীকেও দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102