শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ব্যাপক ক্ষতি ফসলের ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা জাফর মিয়া ৬২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনগত রাতে মৃত্যুবরণ করেন। এ দিন বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর রেশ কাটতে না কাটতেই বিকেলে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী হাফেজা বেগম (৫৭)। অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো মনপুরা পশ্চিম পাড়া কাদির খলিফা বাড়িতে শোকের ছায়া নেমেছে।

এই দম্পতি মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা ও মা উভয়কে হারিয়ে সন্তানেরা এখন দিশেহারা।

স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, দম্পতিটির মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধন ছিল, যা তাদের সমান্তরাল মৃত্যুতে ফুটে উঠেছে।

একই দিনে বাবা-মায়ের এমন মৃত্যুতে মনপুরা গ্রামসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা কাদির খলিফা বাড়িতে ভিড় করছেন শোকসন্তপ্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102