শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

বোমা বানাতে গিয়ে আহত ‘কারিগর’ ফকরুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বোমা বানানোর কারিগর ফকরুল আলম পল্টু নিজের বোমায় আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে পুটখালী ইউনিয়নের বারোপোতা খলসী মাঠে বোমা বিস্ফোরণে ফকরুলের ডান হাতের আঙুল উড়ে যায় এবং একটি চোখ নষ্ট হয়ে যায়।

স্থানীয়রা জানান, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে তিনি কারো পক্ষে বোমা তৈরি করতে গিয়ে নিজের বোমায় গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পরে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জানান, বারোপোতা খলসী মাঠে এই ঘটনা ঘটেছে। তার ডান হাতের আঙুল ও একটি চোখ নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জানা গেছে, বোমা বানানোর সময় তার একটি হাত উড়ে গেছে এবং চোখে আঘাত লেগেছে। বোমা বানানোর কারিগরকে এখনো পাওয়া যায়নি। খুঁজে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102